Showing posts with label Bengali. Show all posts
Showing posts with label Bengali. Show all posts

Sunday, 17 December 2017

December 17, 2017

বাগধারা

➥খুব গুরুত্বপূর্ণ ৩৭৬টি বাগধারা➥

1) অকাল কুষ্মাণ্ড = (অপদার্থ, অকেজো)
2) অক্কা পাওয়া = (মারা যাওয়া)
3) অগস্ত্য যাত্রা = (চির দিনের জন্য প্রস্থান)
4) অগাধ জলের মাছ = (সুচতুর ব্যক্তি)
5) অর্ধচন্দ্র = (গলা ধাক্কা)
6) অন্ধের যষ্ঠি = (একমাত্র অবলম্বন)
7) অন্ধের নড়ি = (একমাত্র অবলম্বন)
8) অগ্নিশর্মা = (নিরতিশয় ক্রুদ্ধ)
9) অগ্নিপরীক্ষা =(কঠিন পরীক্ষা)
10) অগ্নিশর্মা = (ক্ষিপ্ত)
11) অগাধ জলের মাছ = (খুব চালাক)
12) অতি চালাকের গলায় দড়ি = (বেশি চাতুর্যর পরিণাম)
13) অতি লোভে তাঁতি নষ্ট = (লোভে ক্ষতি)
14) অদৃষ্টের পরিহাস = (বিধির বিড়ম্বনা)
15) অর্ধচন্দ্র দেওয়া = (গলা ধাক্কা দিয়ে দেয়া)
16) অষ্টরম্ভা = (ফাঁকি)
17) অথৈ জলে পড়া = (খুব বিপদে পড়া)
18) অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
19) অমৃতে অরুচি = (দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা)
20) অন্ধকারে ঢিল মারা = (আন্দাজে কাজ করা)
21) অকূল পাথার = (ভীষণ বিপদ)
22) অনুরোধে ঢেঁকি গেলা = (অনুরোধে দুরূহ
কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া)
23) অদৃষ্টের পরিহাস = (ভাগ্যের নিষ্ঠুরতা)
24) অল্পবিদ্যা ভয়ংকরী = (সামান্য বিদ্যার অহংকার)
25) অনধিকার চর্চা = (সীমার বাইরে পদক্ষেপ)
26) অরণ্যে রোদন = (নিষ্ফল আবেদন)
27) অহিনকুল সম্বন্ধ = (ভীষণ শত্রুতা)
28) অন্ধকার দেখা = (দিশেহারা হয়ে পড়া)
29) অমাবস্যার চাঁদ = (দুর্লভ বস্তু)
30) আকাশ কুসুম = (অসম্ভব কল্পনা)
31) আকাশ পাতাল =(প্রভেদ) (প্রচুর ব্যবধান)
32) আকাশ থেকে পড়া = (অপ্রত্যাশিত)
33) আকাশের চাঁদ = (আকাঙ্ক্ষিত বস্তু)
34) আগুন নিয়ে খেলা = (ভয়ঙ্কর বিপদ)
35) আগুনে ঘি ঢালা = (রাগ বাড়ানো)
36) আঙুল ফুলে কলাগাছ = (অপ্রত্যাশিত ধনলাভ)
37) আঠার আনা = (সমূহ সম্ভাবনা)
38) আদায় কাঁচকলায় = (তিক্ত সম্পর্ক)
39) আহ্লাদে আটখানা = (খুব খুশি)
40) আক্কেল সেলামি = (নির্বুদ্ধিতার দণ্ড)
41) আঙুল ফুলে কলাগাছ = (হঠাৎ বড়লোক)
42) আকাশের চাঁদ হাতে পাওয়া = (দুর্লভ বস্তু
প্রাপ্তি)
43) আদায় কাঁচকলায় = (শত্রুতা)
44) আদা জল খেয়ে লাগা = (প্রাণপণ চেষ্টা করা)
45) আক্কেল গুড়ুম = (হতবুদ্ধি, স্তম্ভিত)
46) আমড়া কাঠের ঢেঁকি = (অপদার্থ)
47) আকাশ ভেঙে পড়া = (ভীষণ বিপদে পড়া)
48) আমতা আমতা করা = (ইতস্তত করা, দ্বিধা করা)
49) আটকপালে = (হতভাগ্য)
50) আঠার মাসের বছর = (দীর্ঘসূত্রিতা)
51) আলালের ঘরের দুলাল = (অতি আদরে নষ্ট
পুত্র)
52) আকাশে তোলা = (অতিরিক্ত প্রশংসা করা)
53) আষাঢ়ে গল্প = (আজগুবি কেচ্ছা)
54) ইঁদুর কপালে = (নিতান্ত মন্দভাগ্য)
55) ইঁচড়ে পাকা = (অকালপক্ব)
56) ইলশে গুঁড়ি = (গুড়ি গুড়ি বৃষ্টি)
57) ইতর বিশেষ = (পার্থক্য)
58) উত্তম মধ্যম = (প্রহার)
59) উড়নচন্ডী = (অমিতব্যয়ী)
60) উভয় সংকট = (দুই দিকেই বিপদ)
61) উলু বনে মুক্ত ছড়ানো = (অপাত্রে/
অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান)
62) উড়ো চিঠি = (বেনামি পত্র)
63) উড়ে এসে জুড়ে বসা = (অনধিকারীর অধিকার)
64) উজানে কৈ = (সহজলভ্য)
65) উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে = (একের
দোষ অন্যের ঘাড়ে চাপানো)
66) ঊনপাঁজুড়ে = (অপদার্থ)
67) ঊনপঞ্চাশ বায়ু = (পাগলামি)
68) এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই স্বভাবের)
69) এক চোখা = (পক্ষপাতিত্ব, পক্ষপাতদুষ্ট)
70) এক মাঘে শীত যায় না = (বিপদ এক বারই
আসে না, বার বার আসে)
71) এলোপাতাড়ি = (বিশৃঙ্খলা)
72) এসপার ওসপার = (মীমাংসা)
73) একাদশে বৃহস্পতি = (সৌভাগ্যের বিষয়)
74) এক বনে দুই বাঘ = (প্রবল প্রতিদ্বন্দ্বী)
75) এক ক্ষুরে মাথা মুড়ানো = (একই দলভুক্ত)
76) এলাহি কাণ্ড = (বিরাট আয়োজন)
77) ওজন বুঝে চলা = (অবস্থা বুঝে চলা)
78) ওষুধে ধরা = (প্রার্থিত ফল পাওয়া)
79) কচুকাটা করা = (নির্মমভাবে ধ্বংস করা)
80) কচু পোড়া = (অখাদ্য)
81) কচ্ছপের কামড় = (যা সহজে ছাড়ে না)
82) কলম পেষা = (কেরানিগিরি)
83) কলুর বলদ = (এক টানা খাটুনি)
84) কথার কথা = (গুরুত্বহীন কথা)
85) কাঁঠালের আমসত্ত্ব = (অসম্ভব বস্তু)
86) কাকতাল = (আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা)
87) কপাল ফেরা = (সৌভাগ্য লাভ)
88) কত ধানে কত চাল = (হিসেব করে চলা)
89) কড়ায় গণ্ডায় = (পুরোপুরি)
90) কান খাড়া করা =(মনোযোগী হওয়া)
91) কানকাটা (নির্লজ্জ)
92) কান ভাঙানো (কুপরামর্শ দান)
93) কান ভারি করা (কুপরামর্শ দান)
94) কাপুড়ে বাবু (বাহ্যিক সাজ)
95) কেউ কেটা (গণ্যমান্য)
96) কেঁচে গণ্ডুষ (পুনরায় আরম্ভ)
97) কেঁচো খুড়তে সাপ (বিপদজনক পরিস্থিতি)
98) কই মাছের প্রাণ (যা সহজে মরে না)
99) কুঁড়ের বাদশা (খুব অলস)
100) কাক ভূষণ্ডী (দীর্ঘজীবী)
101) কেতা দুরস্ত (পরিপাটি)
102) কাছা আলগা (অসাবধান)
103) কাঁচা পয়সা (নগদ উপার্জন)
104) কাঁঠালের আমসত্ত্ব (অসম্ভব বস্তু)
105) কূপমণ্ডুক (সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন,
ঘরকুনো)
106) কেতা দুরস্ত (পরিপাটি)
107) কাঠের পুতুল (নির্জীব, অসার)
108) কথায় চিঁড়ে ভেজা (ফাঁকা বুলিতে কার্যসাধন)
109) কান পাতলা (সহজেই বিশ্বাসপ্রবণ)
110) কাছা ঢিলা (অসাবধান)
111) কুল কাঠের আগুন (তীব্র জ্বালা)
112) কেঁচো খুড়তে সাপ (সামান্য থেকে
অসামান্য পরিস্থিতি)
113) কেউ কেটা (সামান্য)
114) কেঁচে গণ্ডুষ (পুনরায় আরম্ভ)
115) কৈ মাছের প্রাণ (যা সহজে মরে না)
116) খয়ের খাঁ (চাটুকার)
117) খণ্ড প্রলয় (ভীষণ ব্যাপার)
118) খাল কেটে কুমির আনা (বিপদ ডেকে আনা)
119) গড্ডলিকা প্রবাহ (অন্ধ অনুকরণ)
120) গদাই লস্করি চাল (অতি ধীর গতি, আলসেমি)
121) গণেশ উল্টানো (উঠে যাওয়া, ফেল মারা)
122) গলগ্রহ (পরের বোঝা স্বরূপ থাকা)
123) গরজ বড় বালাই (প্রয়োজনে গুরুত্ব)
124) গরমা গরম (টাটকা)
125) গরিবের ঘোড়া রোগ (অবস্থার অতিরিক্ত
অন্যায় ইচ্ছা)
126) গুর খোঁজা (তন্ন তন্ন করে খোঁজা)
127) গুরু মেরে জুতা দান (বড় ক্ষতি করে সামান্য
ক্ষতিপূরণ)
128) গাছে কাঁঠাল গোঁফে তেল (প্রাপ্তির
আগেই আয়োজন)
129) গা ঢাকা দেওয়া (আত্মগোপন)
130) গায়ে কাঁটা দেওয়া (রোমাঞ্চিত হওয়া)
131) গাছে তুলে মই কাড়া (সাহায্যের আশা দিয়ে
সাহায্য না করা)
132) গায়ে ফুঁ দিয়ে বেড়ানো (কোনো দায়িত্ব
গ্রহণ না করা)
133) গুরু মারা বিদ্যা (যার কাছে শিক্ষা তারই উপর
প্রয়োগ)
134) গোকুলের ষাঁড় (স্বেচ্ছাচারী লোক)
135) গোঁয়ার গোবিন্দ (নির্বোধ অথচ
হঠকারী)
136) গোল্লায় যাওয়া (নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া)
137) গোবর গণেশ (মূর্খ)
138) গোলক ধাঁধা (দিশেহারা)
139) গোঁফ খেজুরে (নিতান্ত অলস)
140) গোড়ায় গলদ (শুরুতে ভুল)
141) গৌরচন্দ্রিকা (ভূমিকা)
142) গৌরীসেনের টাকা (বেহিসাবী অর্থ)
143) গুড়ে বালি (আশায় নৈরাশ্য)
144) ঘর ভাঙানো (সংসার বিনষ্ট করা)
145) ঘাটের মরা (অতি বৃদ্ধ)
146) ঘোড়া রোগ (সাধ্যের অতিরিক্ত সাধ)
147) ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া (মধ্যবর্তীকে
অতিক্রম করে কাজ করা)
148) ঘোড়ার ঘাস কাটা (অকাজে সময় নষ্ট করা)
149) ঘোড়ার ডিম (অবাস্তব)
150) ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো
(নিজ খরচে পরের বেগার খাটা)
151) ঘাটের মড়া (অতি বৃদ্ধ)
152) ঘটিরাম (আনাড়ি হাকিম)
153) চক্ষুদান করা (চুরি করা)
154) চক্ষুলজ্জা (সংকোচ)
155) চর্বিত চর্বণ (পুনরাবৃত্তি)
156) চাঁদের হাট (আনন্দের প্রাচুর্য)
157) চিনির বলদ (ভারবাহী কিন্তু ফল লাভের
অংশীদার নয়)
158) চোখের বালি (চক্ষুশূল)
159) চোখের পর্দা (লজ্জা)
160) চোখ কপালে তোলা (বিস্মিত হওয়া)
161) চোখ টাটানো (ঈর্ষা করা)
162) চোখে ধুলো দেওয়া (প্রতারণা করা)
163) চোখের চামড়া (লজ্জা)
164) চুনকালি দেওয়া (কলঙ্ক)
165) চশমখোর (চক্ষুলজ্জাহীন)
166) চোখের মণি (প্রিয়)
167) চামচিকের লাথি (নগণ্য ব্যক্তির কটূক্তি)
168) চিনির পুতুল (শ্রমকাতর)
169) চুঁনোপুটি (নগণ্য)
170) চুলোয় যাওয়া (ধ্বংস)
171) চিনে/ছিনে জোঁক (নাছোড়বান্দা)
172) ছ কড়া ন কড়া (সস্তা দর)
173) ছা পোষা (অত্যন্ত গরিব)
174) ছাই ফেলতে ভাঙা কুলা (সামান্য কাজের জন্য
অপদার্থ ব্যক্তি)
175) ছেলের হাতের মোয়া (সামান্য বস্তু)
176) ছুঁচো মেরে হাত গন্ধ করা (নগণ্য স্বার্থে
দুর্নাম অর্জন)
177) ছক্কা পাঞ্জা (বড় বড় কথা বলা)
178) ছিঁচ কাদুনে (অল্পই কাঁদে এমন)
179) ছিনিমিনি খেলা (নষ্ট করা)
180) ছেলের হাতের মোয়া (সহজলভ্য বস্তু)
181) জগাখিচুড়ি পাকানো (গোলমাল বাধানো)
182) জিলাপির প্যাঁচ (কুটিলতা)
183) জলে কুমির ডাঙায় বাঘ (উভয় সঙ্কট)
184) ঝড়ো কাক (বিপর্যস্ত)
185) ঝাঁকের কৈ (এক দলভুক্ত)
186) ঝিকে মেরে বউকে বোঝানো
(একজনের মাধ্যমে দিয়ে অন্যজনকে শিক্ষাদান)
187) ঝোপ বুঝে কোপ মারা (সুযোগ মত কাজ
করা)
188) টনক নড়া (চৈতন্যোদয় হওয়া)
189) টাকার কুমির (ধনী ব্যক্তি)
190) টেকে গোঁজা (আত্মসাৎ করা)
191) টুপভুজঙ্গ (নেশায় বিভোর)
192) ঠাঁট বজায় রাখা (অভাব চাপা রাখা)
193) ঠোঁট কাটা (বেহায়া)
194) ঠগ বাছতে গাঁ উজাড় (আদর্শহীনতার প্রাচুর্য)
195) ঠুঁটো জগন্নাথ (অকর্মণ্য)
196) ঠেলার নাম বাবাজি (চাপে পড়ে কাবু)
197) ডুমুরের ফুল (দুর্লভ বস্তু)
198) ডাকের সুন্দরী (খুবই সুন্দরী)
199) ডুমুরের ফুল (দুর্লভ বস্তু)
200) ডান হাতের ব্যাপার (খাওয়া)
201) ডামাডোল (গণ্ডগোল)
202) ঢাক ঢাক গুড় গুড় (গোপন রাখার চেষ্টা)
203) ঢাকের কাঠি (মোসাহেব, চাটুকার)
204) ঢাকের বাঁয়া (অপ্রয়োজনীয়)
205) ঢেঁকির কচকচি (বিরক্তিকর কথা)
206) ঢি ঢি পড়া (কলঙ্ক প্রচার হওয়া)
207) ঢিমে তেতালা (মন্থর)
208) তালকানা (বেতাল হওয়া)
209) তাসের ঘর (ক্ষণস্থায়ী)
210) তামার বিষ (অর্থের কু প্রভাব)
211) তালপাতার সেপাই (ক্ষীণজীবী)
212) তিলকে তাল করা (বাড়িয়ে বলা)
213) তুলসী বনের বাঘ (ভণ্ড)
214) তুলা ধুনা করা (দুর্দশাগ্রস্ত করা)
215) তুষের আগুন (দীর্ঘস্থায়ী ও দুঃসহ
যন্ত্রণা)
216) তীর্থের কাক (প্রতীক্ষারত)
217) থ বনে যাওয়া (স্তম্ভিত হওয়া)
218) থরহরি কম্প (ভীতির আতিশয্যে কাঁপা)
219) দা-কুমড়া (ভীষণ শত্রুতা)
220) দহরম মহরম (ঘনিষ্ঠ সম্পর্ক)
221) দু মুখো সাপ (দু জনকে দু রকম কথা বলে
পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টিকারী)
222) দিনকে রাত করা (সত্যকে মিথ্যা করা)
223) দুধে ভাতে থাকা (খেয়ে-পড়ে সুখে থাকা)
224) দেঁতো হাসি (কৃত্তিম হাসি)
225) দাদ নেওয়া (প্রতিশোধ নেয়া)
226) দুকান কাটা (বেহায়া)
227) দুধের মাছি (সু সময়ের বন্ধু)
228) ধরাকে সরা জ্ঞান করা (সকলকে তুচ্ছ ভাবা)
229) ধড়া-চূড়া (সাজপোশাক)
230) ধরাকে সরা জ্ঞান করা (অহঙ্কারে সবকিছু তুচ্ছ
মনে করা)
231) ধর্মের ষাঁড় (যথেচ্ছাচারী)
232) ধর্মের কল বাতাসে নড়ে (সত্য গোপন
থাকে না)
233) ধরি মাছ না ছুঁই পানি (কৌশলে কার্যাদ্ধার)
234) ননীর পুতুল (শ্রমবিমুখ)
235) নয় ছয় (অপচয়)
236) নাটের গুরু (মূল নায়ক)
237) নাড়ি নক্ষত্র (সব তথ্য)
238) নিমক হারাম (অকৃতজ্ঞ)
239) নিমরাজি (প্রায় রাজি)
240) নামকাটা সেপাই (কর্মচ্যূত ব্যক্তি)
241) নথ নাড়া (গর্ব করা)
242) নেই আঁকড়া (একগুঁয়ে)
243) নগদ নারায়ণ (কাঁচা টাকা/নগদ অর্থ)
244) নেপোয় মারে দই (ধূর্ত লোকের ফল
প্রাপ্তি)
245) পটল তোলা (মারা যাওয়া)
246) পগার পার (আয়ত্তের বাইরে পালিয়ে যাওয়া)
247) পটের বিবি (সুসজ্জিত)
248) পত্রপাঠ (অবিলম্বে/সঙ্গে সঙ্গে)
249) পালের গোদা (দলপতি)
250) পাকা ধানে মই (অনিষ্ট করা)
251) পাখিপড়া করা (বার বার শেখানো)
252) পাততাড়ি গুটানো (জিনিসপত্র গোটানো)
253) পাথরে পাঁচ কিল (সৌভাগ্য)
254) পুঁটি মাছের প্রাণ (যা সহজে মরে যায়)
255) পুকুর চুরি (বড় রকমের চুরি)
256) পুরোনো কাসুন্দি ঘাঁটা (পুরোনো
প্রসঙ্গে কটাক্ষ করা)
257) পোঁ ধরা (অন্যকে দেখে একই কাজ করা)
258) পোয়া বারো (অতিরিক্ত সৌভাগ্য)
259) প্রমাদ গোণা (ভীত হওয়া)
260) পায়াভারি (অহঙ্কার)
261) পরের মাথায় কাঁঠাল ভাঙা (অপরকে দিয়ে কাজ
উদ্ধার)
262) পরের ধনে পোদ্দারি (অন্যের অর্থের
যথেচ্ছ ব্যয়)
263) ফপর দালালি (অতিরিক্ত চালবাজি)
264) ফুলবাবু (বিলাসী)
265) ফেউ লাগা (আঠার মতো লেগে থাকা)
266) ফুলের ঘাঁয়ে মূর্ছা যাওয়া (অল্পে কাতর)
267) ফোড়ন দেওয়া (টিপ্পনী কাটা)
268) বক ধার্মিক (ভণ্ড সাধু)
269) বইয়ের পোকা (খুব পড়ুয়া)
270) বগল বাজানো (আনন্দ প্রকাশ করা)
271) বজ্র আঁটুনি ফসকা গেরো (সহজে খুলে
যায় এমন)
272) বসন্তের কোকিল (সুদিনের বন্ধু)
273) বিড়াল তপস্বী (ভণ্ড সাধু)
274) বর্ণচোরা আম (কপট ব্যক্তি)
275) বরাক্ষরে (অলক্ষুণে)
276) বাজারে কাটা (বিক্রি হওয়া)
277) বালির বাঁধ (অস্থায়ী বস্তু)
278) বাঁ হাতের ব্যাপার (ঘুষ গ্রহণ)
279) বাঁধা গৎ (নির্দিষ্ট আচরণ)
280) বাজখাঁই গলা (অত্যন্ত কর্কশ ও উঁচু গলা)
281) বাড়া ভাতে ছাই (অনিষ্ট করা)
282) বায়াত্তরে ধরা (বার্ধক্যের কারণে
কাণ্ডজ্ঞানহীন)
283) বিদ্যার জাহাজ (অতিশয় পণ্ডিত)
284) বিশ বাঁও জলে (সাফল্যের অতীত)
285) বিনা মেঘে বজ্রপাত (আকস্মিক বিপদ)
286) বাঘের দুধ/ চোখ (দুঃসাধ্য বস্তু)
287) বিসমিল্লায় গলদ (শুরুতেই ভুল)
288) বুদ্ধির ঢেঁকি (নিরেট মূর্খ)
289) ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ)
290) ব্যাঙের সর্দি (অসম্ভব ঘটনা)
291) ভরাডুবি (সর্বনাশ)
292) ভস্মে ঘি ঢালা (নিষ্ফল কাজ)
293) ভাদ্র মাসের তিল (প্রচণ্ড কিল)
294) ভানুমতীর খেল (অবিশ্বাস্য ব্যাপার)
295) ভাল্লুকের জ্বর (ক্ষণস্থায়ী জ্বর)
296) ভাঁড়ে ভবানী (নিঃস্ব অবস্থা)
297) ভূতের ব্যাগার (অযথা শ্রম)
298) ভূঁই ফোড় (হঠাৎ গজিয়ে ওঠা)
299) ভিজে বিড়াল (কপটাচারী)
300) ভূশন্ডির কাক (দীর্ঘজীবী)
301) মগের মুল্লুক (অরাজক দেশ)
302) মণিকাঞ্চন যোগ (উপযুক্ত মিলন)
303) মন না মতি (অস্থির মানব মন)
304) মড়াকান্না (উচ্চকণ্ঠে শোক প্রকাশ)
305) মাছের মায়ের পুত্রশোক (কপট
বেদনাবোধ)
306) মিছরির ছুরি (মুখে মধু অন্তরে বিষ)
307) মুখ চুন হওয়া (লজ্জায় ম্লান হওয়া)
308) মুখে দুধের গন্ধ (অতি কম বয়স)
309) মুস্কিল আসান (নিষ্কৃতি)
310) মেনি মুখো (লাজুক)
311) মাকাল ফল (অন্তঃসারশূণ্য)
312) মশা মারতে কামান দাগা (সামান্য কাজে বিরাট
আয়োজন)
313) মুখে ফুল চন্দন পড়া (শুভ সংবাদের জন্য
ধন্যবাদ)
314) মেছো হাটা (তুচ্ছ বিষয়ে মুখরিত)
315) যক্ষের ধন (কৃপণের ধন)
316) যমের অরুচি (যে সহজে মরে না)
317) রত্নপ্রসবিনী (সুযোগ্য সন্তানের মা)
318) রাঘব বোয়াল (সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি)
319) রাবণের চিতা (চির অশান্তি)
320) রাশভারি (গম্ভীর প্রকৃতির)
321) রাই কুড়িয়ে বেল (ক্ষুদ্র সঞ্চয়ে বৃহৎ)
322) রাজা উজির মারা (আড়ম্বরপূর্ণ গালগল্প)
323) রাবণের গুষ্টি (বড় পরিবার)
324) রায় বাঘিনী (উগ্র স্বভাবের নারী)
325) রাজ যোটক (উপযুক্ত মিলন)
326) রাহুর দশা (দুঃসময়)
327) রুই-কাতলা (পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি)
328) লেফাফা দুরস্ত (বাইরের ঠাট বজার রেখে
চলেন যিনি)
329) লগন চাঁদ (ভাগ্যবান)
330) ললাটের লিখন (অমোঘ ভাগ্য)
331) লাল পানি (মদ)
332) লাল বাতি জ্বালা (দেউলিয়া হওয়া)
333) লাল হয়ে যাওয়া (ধনশালী হওয়া)
334) লেজে গোবরে (বিশৃঙ্খলা)
335) শকুনি মামা (কুটিল ব্যক্তি)
336) শাঁখের করাত (দুই দিকেই বিপদ)
337) শাপে বর (অনিষ্টে ইষ্ট লাভ)
338) শিকায় ওঠা (স্থগিত)
339) শিঙে ফোঁকা (মরা)
340) শিবরাত্রির সলতে (একমাত্র সন্তান)
341) শিরে সংক্রান্তি (বিপদ মাথার ওপর)
342) শুয়ে শুয়ে লেজ নাড়া (আলস্যে সময় নষ্ট
করা)
343) শরতের শিশির (সুসময়ের বন্ধু)
344) শত্রুর মুখে ছাই (কুদৃষ্টি এড়ানো)
345) শ্রীঘর (কারাগার)
346) ষাঁড়ের গোবর (অযোগ্য)
347) ষোল আনা (পুরোপুরি)
348) ঘোল কলা (পুরোপুরি)
349) সবুরে মেওয়া ফলে (ধৈর্যসুফল মিলে)
350) সরফরাজি করা (অযোগ্য ব্যক্তির চালাকি)
351) সাত খুন মাফ (অত্যধিক প্রশ্রয়)
352) সাত সতের (নানা রকমের)
353) সাপের ছুঁচো গেলা (অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ
করা)
354) সেয়ানে সেয়ানে (চালাকে চালাকে)
355) সবে ধন নীলমণি (একমাত্র অবলম্বন)
356) সাতেও নয়, পাঁচেও নয় (নির্লিপ্ত)
357) সাপের পাঁচ পা দেখা (অহঙ্কারী হওয়া)
358) সোনায় সোহাগা (উপযুক্ত মিলন)
359) সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক)
360) সখাত সলিলে (ঘোর বিপদে পড়া)
361) সব শেয়ালের এক রা (ঐকমত্য)
362) হাটে হাঁড়ি ভাঙা (গোপন কথা প্রকাশ করা)
363) হাতটান (চুরির অভ্যাস)
364) হ য ব র ল (বিশৃঙ্খলা)
365) হরি ঘোষের গোয়াল (বহু অপদার্থ ব্যক্তির
সমাবেশ)
366) হরিলুট (অপচয়)
367) হস্তীমূর্খ (বুদ্ধিতে স্থূল)
368) হাড়ে দুর্বা গজানো (অত্যন্ত অলস হওয়া)
369) হাতুড়ে বদ্যি (আনাড়ি চিকিৎসক)
370) হাতের পাঁচ (শেষ সম্বল)
371) হীরার ধার (অতি তীক্ষ্ণবুদ্ধি)
372) হোমরা চোমরা (গণ্যমান্য ব্যক্তি)
373) হিতে বিপরীত (উল্টো ফল)
374) হাড় হদ্দ (নাড়ি নক্ষত্র/সব তথ্য)
375) হাড় হাভাতে (হতভাগ্য)
376) হালে পানি পাওয়া (সুবিধা করা)
December 17, 2017

শেক্সপিয়রের কিছু বিখ্যাত গ্রন্থের বিখ্যাত চরিত্র ও রবীন্দ্রনাথ ঠাকুর কাকে কোন বই উৎসর্গ করেছিলেন


শেক্সপিয়রের কিছু বিখ্যাত গ্রন্থের বিখ্যাত চরিত্র :-
চরিত্রের নাম ► গ্রন্থের নাম
ডেসডিমোনা ► ওথেলো
লেগো ► ওথেলো
ইয়াগো ► ওথেলো
কর্ডেলিয়া ► ওথেলো
প্লাডিয়াস ► হ্যামলেট
ডেনমার্কের যুবরাজ ► হ্যামলেট
হ্যামলেট ► হ্যামলেট
ম্যাকবেথ ► ম্যাকবেথ
ক্লিওপেট্রা ► অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা
অ্যান্টনিও ► মার্চেন্ট অফ ভেনিস
শাইলক ► মার্চেন্ট অফ ভেনিস
পোর্টিয়া ► মার্চেন্ট অফ ভেনিস
বাসানিও ► মার্চেন্ট অফ ভেনিস
বুটাস ► জুলিয়াস সীজার
জ্যাকিস ► অ্যাজ ইউ লাইক ইট
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে কোন বই উৎসর্গ করেছিলেন :-
গীতাঞ্জলী ► উইলিয়াম রদেনস্টাইন
তাসের দেশ ► সুভাষচন্দ্র বসু
বসন্ত ► কাজী নজরুল ইসলাম
বিসর্জন ► সুরেন্দ্রনাথ ঠাকুর
ভগ্নহৃদয় ► কাদম্বরী দেবী
কথা ও কাহিনী ► জগদীশ চন্দ্র বসু
বিশ্ব পরিচয় ► সত্যেন্দ্রনাথ বসু
সেঁজুতি ► ডঃ বিধানচন্দ্র রায়
অচলায়তন ► যদুনাথ সরকার
December 17, 2017

বাংলা সাহিত্য

 
১. প্রশ্ন : ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
২. প্রশ্ন : ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
৩. প্রশ্ন : ‘রক্তকরবী’ কোন ধরনের গ্রন্থ?
উত্তর : রবীন্দ্রনাথের নাটক।
৪. প্রশ্ন : পদাবলী’র প্রথম কবি কে?
উত্তর : চণ্ডীদাস।
৫. প্রশ্ন : দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
উত্তর : কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি।
৬. প্রশ্ন : ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?উত্তর : মোহাম্মদ নাসির উদ্দিন।
৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন?
উত্তর : মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান।
৮. প্রশ্ন : ‘পথের দাবী’ কী?
উত্তর : উপন্যাস।
৯. প্রশ্ন : হযরত মুহাম্মদ (স.) এর জীবনীগ্রন্থ-
উত্তর : মরুভাস্কর।
১০. প্রশ্ন : ‘ভানুসিংহের পদাবলী’ লিখেছেন-
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
১১. প্রশ্ন : বাংলা একাডেমি’র সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক কে?
উত্তর : ড. আহমদ শরীফ।
১২. প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
উত্তর : দীনেশচন্দ্র সেনগুপ্ত।
১৩. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
উত্তর : বাউণ্ডুলের আত্মকাহিনী।
১৪. প্রশ্ন : ‘পথিক তুমি পথ হারাইয়াছ’- কোন উপন্যাসের সংলাপ?
উত্তর : কপালকুণ্ডলা।
১৫. প্রশ্ন : পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
উত্তর : পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।
১৬. প্রশ্ন : রোহিনী-বিনোদিনী-কিরণ্ময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
উত্তর : কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন।
১৭. প্রশ্ন : চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
উত্তর : মনসামঙ্গল।
১৮. প্রশ্ন : ‘ইউসুফ জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
উত্তর : শাহ মুহম্মদ সগীর।
১৯. প্রশ্ন : কখনো উপন্যাস লেখেননি-
উত্তর : সুধীন্দ্রনাথ দত্ত।
২০. প্রশ্ন : ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা-
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস।এসইউ/এমএস
 
 

December 17, 2017

সমার্থক শব্দ বা প্রতিশব্দ



➤সমার্থক শব্দ বা প্রতিশব্দ:-

একই বা সমান অর্থের শব্দকে প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে। অথবা এমন অনেক শব্দ আছে যাদের অর্থ একই কিন্তু উচ্চারণ ভিন্ন, সেসব শব্দকে সমার্থক শব্দ বলে। অথবা মেয়ে, মেয়েমানুষ, মেয়েছেলে, মাইয়া, কনে, কন্যা, ঝি, বেটি, ঝিউরি, ঝিয়ারি, পুত্রী, দুহিতা, আত্মজা, দুলালী, কুমারী, নন্দিনী, তনয়া, তনুজা, পুত্রিকা, দারিকা ইত্যাদি শব্দগুলো একই অর্থ প্রকাশ করে তাই এগুলো সমার্থক শব্দ। অথবা Synonym is a word which expressingthe same meaning with another /Expressing the same meaning words is called synonym or similar word|সমার্থক শব্দের প্রয়োজনীয়তা
ভিন্নভিন্ন ভাষার শব্দ থেকে আগত শব্দ, অর্থের দিক দিয়ে এক হলেও অর্থ দ্যোতনার দিক খেয়াল রেখে শব্দ ব্যবহার করা উচিত। যেমন: জল ও পানি একই অর্থবোধক শব্দ কিন্তু জলচ্ছ্বাসকে পানিচ্ছ্বাস লিখলে বাক্যের গুণ নষ্ট হয়। সমার্থক শব্দের ব্যবহার খুব জরুরি। যেমন : দেশি ভাষাকে সমৃদ্ধ করতে, বক্তৃতা ও বক্তব্য আকর্ষণীয় করতে, একই শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করতে, বাক্যকে সহজ, সুন্দর, বলিষ্ঠ, প্রাঞ্জল ও সমৃদ্ধ করতে, বাক্যে শাব্দিক সৌন্দর্য, গুণ, বৈচিত্র্য এবং প্রকাশশৈলীতে অভিনবত্ব আনতে, বাক্যকে অলংকারমণ্ডিত করতে, ছড়াকবিতার ছন্দের মাত্রা ঠিক রাখতে এবং কবিতার মিল দিতে এবং একই শব্দের বার বার প্রয়োগজনিত সমস্যার হাত থেকে রক্ষা করতে সমার্থক শব্দের ব্যবহার জরুরি।
সমার্থক শব্দের নমুনা


স্বরবর্ণ

অ বর্ণ
১. অবকাশ   — অবসর, ছুটি, ফুরসত, সময়, সুযোগ
২. অপূর্ব    — অদ্ভুত, আজব, আশ্চর্য, তাজ্জব, চমৎকার
৩. অকস্মাৎ — আচমকা, আকস্মিক, সহসা, হঠাৎ
৪. অকাল    — অসময়, অবেলা, অদিন, কুদিন, দুঃসময়
৫. অক্লান্ত    — অদম্য, ক্লান্তি হীন, নিরলস, পরিশ্রমী
৬. অŸম    — অসমর্থ, অপটু, অদক্ষ, অযোগ্য, দুর্বল
৭. অঙ্গীকার — পণ, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, শপথ, সংকল্প
৮. অচেতন — অজ্ঞান, অসাড়, জ্ঞানশূন্য, জ্ঞানহীন, বেহুঁশ
৯. অজ্ঞ    — অশিক্ষিত, অজ্ঞানী, মূর্খ, নির্বোধ, বেকুব
১০. অতিরিক্ত      — অনেক, প্রচুর, পর্যাপ্ত, বেশি, মেলা
১১. অতীত — গতদিন, তৎকাল, পূর্ব, সেকাল, পূর্বকাল
১২. অত্যাচার      — উপদ্রব, নিপীড়ন, নির্যাতন, জুলুম, লাঞ্ছনা
১৩. অদৃশ্য   — অগোচর, অদেখা, অদৃষ্ট, অলক্ষ্য, না দেখা
১৪. অধিবেশন      — সভা, সমিতি, সমাবেশ, মিটিং
১৫. অধ্যয়ন — পাঠ, পঠন, পড়া, পাঠাভ্যাস, লেখাপড়া
১৬. অনন্ত   — অবয়, অসীম, অশেষ, চিরস্থায়ী
১৭. অনুজ্জ্বল — নিস্তেজ, জ্যোতিহীন, ম্লান, বিবর্ণ
১৮. অনুরোধ      — আবেদন, আবদার, আরজি, বায়না
১৯. অপরিচিত     — অজানা, নাজানা, অজ্ঞাত, অচিন
২০. অভাব   — অনটন, দারিদ্র্য, দৈন্য, গরিবি, দুর্দশা
২১. অলস   — কুড়ে, অকর্ম, অকেজো, ঢিলে, আলসে
২২. অল্প    — কম, সামান্য, অপ্রচুর, নগণ্য, কিয়ৎ, ঈষৎ
২৩. অগ্নি    — আগুন, অনল, বহ্নি, দহন, পাবক
২৪. অশ্ব    — ঘোড়া, বাজী, তুরগ, হ্রেষা, টাঙ্গন
২৫. অতিশয় — অতি, অতীব, অতিমাত্রা, অধিক, অত্যন্ত
২৬. অখ্যাতি — নন্দা, কুৎসা, বদনাম, দুর্নাম, অপবাদ
২৭. অন্ধকার — আঁধার, তিমির, তমসা, শর্বর
২৮. অচল   — গতিহীন, অটল, স্থির, নিথর, অপ্রচলিত
২৯. অবস্থা   — দশা, রকম, প্রকার, হাল, হালত
৩০. অনাদর — উপেক্ষা, অবজ্ঞা, অবহেলা, হেলা, অযত্ন
৩১. অপচয় — অপব্যয়, বৃথাব্যয়, ক্ষতি, ক্ষয়, হ্রাস
৩২. অতিথি — মেহমান, কুটুম, আগন্তুক, আমন্ত্রিত

আ বর্ণ

১. আসল    — খাঁটি, মূলধন, মৌলিক, মূল, মৌল
২. আইন    — বিধান, কানুন, ধারা, নিয়ম, নিয়মাবলি
৩. আঁধার   — অন্ধকার, তমসা, তিমির, শর্বর, আলোহীন
৪. আকার   — আকৃতি, চেহারা, আদল, গড়ন, গঠন
৫. আমন্ত্রণ   — আহ্বান, নিমন্ত্রণ, সম্ভাষণ, অভ্যর্থনা
৬. আরম্ভ   — শুরু, সূচনা, ভূমিকা, সূত্রপাত, প্রারম্ভ
৭. আলো    —রশ্মি, কিরণ, দীপ্তি, প্রভা, নুর, জ্যোতি, আভা
৮. আকাশ   — অম্বর, নভ, গগন, আসমান, দ্যুলক
৯. আদেশ   — আজ্ঞা, হুকুম, অনুমতি, অনুশাসন, অনুজ্ঞা
১০. আনন্দ   — হর্ষ, আহ্লাদ, ফুর্তি, খুশি, আমোদ, মজা
১১. আফসোস      — পরিতাপ, দুঃখ, খেদ, অনুতাপ, আক্ষেপ
১২. আধুনিক — সাম্প্রতিক, নব্য, নবীন, বর্তমান, হালের
১৩. আকুল   — ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলি, অস্থির
১৪. আশ্চর্য   — বিস্ময়, চমক, অবাক

ই /ঈ বর্ণ

১. ইচ্ছা     — সাধ, বাসনা, আকাঙ্ক্ষা, আশা, চাওয়া
২. ইতি     — সমাপ্তি, শেষ, অবসান, সমাপন, ছেদ
৩. ইদানিং   — সম্প্রতি, আজকাল, এখন, অধুনা, বর্তমান
৪. ঈর্ষা     — দ্বেষ, বিদ্বেষ, হিংসা, রেষারেষি, বৈরিতা
৫. ঈশ্বর    — আল্লাহ, খোদা, রব, সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু

উ/ঊ বর্ণ

১. নমুনা    — দৃষ্টান্ত , নিদর্শন, নজির, নমুনা
২. উজ্জ্বল    — আলোকিত, উদ্ভাসিত, ভাস্বর, ঝলমলে, দীপ্ত
৩. উত্তম    — উৎকৃষ্ট, প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, অতুলনীয়
৪. উচ্ছেদ    — উৎপাটন, উৎখাত, নির্মূল, বিনাশ, স্থানচ্যুতি
৫. উচিত    — যোগ্য, কর্তব্য, উপযুক্ত, ন্যায্য, সমীচীন
৬. উপযুক্ত   — যোগ্য, উপযোগী, সমকক্ষ, সক্ষম
৭. উপকথা   — উপাখ্যান, কাহিনি, গল্প, কেচ্ছা
৮. উপকার — হিতকর, মঙ্গল, সাহায্য, অনুগ্রহ, কল্যাণ
৯. ঊর্বর    — ভাল, ভারসাম্য, অনুকূল, ফলপ্রদ
১০. ঊষা    — প্রভাত, প্রত্যুষ, ভোর, সকাল

এ/ঐ বর্ণ

১. একতা    — ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা
২. ঐশ্বর্য    — ধন, সম্পত্তি, বিত্ত, প্রতিপত্তি
৩. ঐক্য    — একতা, একত্ব, মিল, অভিন্ন, সমতা

ব্যঞ্জনবর্ণ

ক-বর্গ (ক/খ/গ/ঘ)

১. কাঁদা    — ক্রন্দন, কান্না, রোদন, কান্নাকাটি, অশ্রুত্যাগ
২. কেনা    — ক্রয়, খরিদ, কেনাকাটা, সওদা
৩. কোন্দল   — বিবাদ, বিরোধ, ঝগড়া, কলহ
৪. কষ্ট     — ক্লেশ, আয়াশ, পরিশ্রম, দুঃখ
৫. কন্যা    — মেয়ে, নন্দিনী, কুমারী, ঝি, বেটি
৬. কথা    — উক্তি, বচন, কথন, বাক্য, বাণী
৭. কলহ    — ঝগড়া, বিরোধ, বিবাদ, দ্বন্দ্ব, কাইয়া
৮. কপাল   — ভাল্, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি
৯. কেশ     — অলক, চিকুর, কুন্তল, চুল, কবরী
১০. কুল    — বংশ, গোত্র, গোষ্ঠী, জাতি, বর্ণ
১১. কঠিন   — শক্ত, দৃঢ়, কঠোর, কড়া, জটিল, রুক্ষ
১২. কল্যাণ   — মঙ্গল, শুভ, সুখ, কল্যাণযুক্ত, সমৃদ্ধি
১৩. কাটা   — কর্তন করা, খণ্ডন করা, খনন করা
১৪. কারণ   — হেতু, নিমিত্ত, প্রয়োজন, উদ্দেশ্য, মূল
১৫. কৃষক   — চাষি, কৃষিজীবী, কর্ষক
১৬. কূল    — তীর, তট, কিনারা, ধার, পার, পাড়
১৭. খ্যাতি   — যশ, সুনাম, নাম, নামযশ, প্রতিষ্ঠা
১৮. খাদ্য   — খাবার, ভোজ্য, অন্ন, রসদ, খানা
১৯. খবর   — সংবাদ, বার্তা, তত্ত্ব, তথ্য, সমাচার, নিউজ
২০. খাঁটি    — বিশুদ্ধ, আসল, প্রকৃত, যথার্থ, সাচ্চা
২১. খারাপ   — মন্দ, কু, বদ, নিকৃষ্ট, দুষ্ট, নষ্ট, অভদ্র
২২. খুব     — ভীষণ, প্রচণ্ড, প্রচুর, অনেক, অত্যন্ত , অতিশয়
২৩. খোঁজা   — অন্বেষণ, সন্ধান, অন্বেষা, এষণা, তালাশ
২৪. খেচর   — পাখি, পক্ষি, বিহঙ্গ, দ্বিজ, খগ
২৫. গভীর   — অগাধ, প্রগাঢ়, নিবিড়, অতল, গহন
২৬. গরু    — ধেনু, গো, গাভী, পয়স্বিনী
২৭. গৃহ     — ভবন, আলয়, নিলয়, সদন, ঘর, বাড়ি
২৮. ঘরনি   — গৃহিণী, গিন্নী, বউ, স্ত্রী, পত্নী, জায়া, বিবি

চ-বর্গ (চ/ছ/জ/ঝ)

১. চন্দ্র     — চাঁদ, শশী, শশাঙ্ক, ইন্দু, হিমাংশু
২. চক্ষু     — চোখ, লোচন, নয়ন, নেত্র, অক্ষি, আঁখি
৩. চঞ্চল    — অস্থির, চপল, ব্যাকুল, কম্পিত, বিচলিত
৪. চতুর    — চালাক, ধূর্ত,
৫. চিত্র     — ছবি, আলেখ্য, প্রতিমূর্তি, নকশা
৬. চির     — অনন্ত , নিরবধি, নিত্য, অটুট
৭. চিন্তা     — মনন, ভাবা, স্মরণ, ধ্যান, ভাবনা
৮. ছেদ     — যতি, ছেদন, বিরাম, খণ্ড, দাঁড়ি
৯. ছাত্র     — বিদ্যার্থী, শিষ্য, শিক্ষার্থী, শিক্ষানবিশ
১০. জন্ম    — উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, জনম, আবির্ভাব
১১. জলাশয় — পুকুর, সরোবর, দিঘি, জলাধার, জলাভূমি
১২. জাত    — জাতি, গোষ্ঠী, গোত্র, বংশ, প্রকার, কুল
১৩. জ্ঞান   — বোধ, বুদ্ধি, পাণ্ডিত্য, শিক্ষা, চেতনা
১৪. ঝড়    — সাইক্লোন, ঝটিকা, ঝঞ্ঝা, তুফান
১৫. ঝোঁক   — টান, আকর্ষণ, মমতা, মায়া, ভালবাসা
১৬. ঠিক    — সত্য, যথার্থ, নির্ভুল, ন্যায্য, ভাল, উত্তম
১৭. ঠাট্টা    — উপহাস, রসিকতা, বিদ্রুপ, শ্লেষ, মশকরা
১৮. ডগা   — শীর্ষ, শিখর, অগ্রভাগ, আগা, মাথা
১৯. ঢেউ    — ঊর্মি, তরঙ্গ, কলল, হিলল, জোয়ার
২০. ঢাকনা   — আবরণ, আচ্ছাদন, ঢাকা, ছাদ, সরা
২১. ঢের    — প্রচুর, অনেক, বেশি, রাশি, স্তুপ

ত-বর্গ (ত/থ/দ/ধ/ন)

১. তপন    — সূর্য, রবি, ভানু, প্রভাকর, দিনপতি
২. তৃষ্ণা     — পিপাসা, তেষ্টা, পিয়াসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা
৩. তুষার    — বরফ, হিম, হিমানী, তুহীন, নীহার
৪. তৈরি    — গঠন, নির্মাণ, গড়া, বানানো, প্রস্তুত
৫. দলিল    — নথি, নথিপত্র, কাগজপত্র, পাট্টা, দস্তাবেজ
৬. দক্ষ     — নিপুণ, পটু, পারদর্শী
৭. দরিদ্র    — দুর্গত, নির্ধন, গরিব, বিত্তহীন, নির্বিত্ত
৮. দরদ    — ব্যথা, বেদনা, মমতা, টান, আকর্ষণ
৯. দয়া     — অনুগ্রহ, করুণা, কৃপা, অনুকম্পা, মায়া
১০. দুঃখ    — কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, দুখ, ব্যথা, বেদনা
১১. দাস    — ভৃত্য, চাকর, ক্রীতদাস, অনুগত, অধীন
১২. দান    — দেওয়া, অর্পণ, সম্প্রদান, বিতরণ, উৎসর্গ
১৩. দাহ    — দহন, জ্বালা, পোড়া, সৎকার
১৪. দীন    — দরিদ্র, কাতর, অসহায়, দুঃখ, করুণ
১৫. ধন    — বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, টাকা-পয়সা
১৬. ধর্ম    — রীতি, আচরণ, আইন, সৎকর্ম, পূণ্যকর্ম
১৭. ধ্বংস   — নাশ, বিনাশ, বিলপ, শেষ, ভস্ম, কেয়ামত
১৮. ধবল   — সাদা/শাদা, শ্বেত, শুভ্র, শুল্ক, ধলা, সিতা
১৯. নবীন   — আনকোরা, নতুন, আধুনিক, অধুনা, নব, নয়া
২০. নাম    — খ্যাতি, সুনাম, অভিধা, পরিচয়, মর্যাদা
২১. নিকট   — সন্নিহিত, কাছে, অদূর, অদূরবর্তী
২২. নম্র     — ভদ্র, বিনয়ী, বিনয়াবনত, কোমল, নরম
২৩. নদী    — তটিনী, প্রবাহিনী, তরঙ্গিণী, দরিয়া, গাঙ
২৪. নর     — মানব, মানুষ, মনুষ্য, লোক, জন, পুরুষ
২৫. নারী    — রমণী, মহিলা, স্ত্রী, মেয়ে, ললনা, মানবী
২৬. নিজ    — আপন, স্বীয়, স্বয়ং, নিজস্ব, ব্যক্তিগত
২৭. নিত্য    — সতত, সর্বদা, প্রত্যহ, নিয়মিত, রোজ
২৮. নিদ্রা   — ঘুম, বিশ্রাম, রাতের অবসান, অসাড়

প-বর্গ (প/ফ/ব/ভ/ম)

১. পরিবর্তন — বদল, পাল্টানো, সংস্কার, সংশোধন
২. পানি     — জল, বারি, সলিল, নীর, পয়ঃ
৩. পৃথিবী   — ভুবন, জগৎ, ধরনী, ধরা, বিশ্ব
৪. পাপ     — পাতক, কুলুষ, দুষ্কর্ম, দুষ্কৃতি
৫. পদ্ম     — কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, শতদল
৬. পর্বত    — গিরি, পাহাড়, নগ, অচল, ক্ষিতিধর
৭. পিতা    — জনক, জন্মদাতা, বাবা, আব্বা, বাপ
৮. পুত্র     — আত্মজ, দুলাল, তনয়, ছেলে, কুমার, পোলা
৯. পাথর    — পাষাণ, প্রস্তর, শিলা, কাঁকর, কঙ্কর
১০. পুষ্প    — কুসুম, ফুল, রঙ্গনা, প্রসূন
১১. পণ্ডিত   — বিদ্বান, বিজ্ঞ, প্রাজ্ঞ, বিশারদ, মনীষী
১২. পতন   — পড়া, অধোগতি, অবনতি, ধ্বংস, স্থলন
১৩. পতাকা — কেতন, ঝাণ্ডা, ধ্বজা, নিশান
১৪. পত্নী    — বউ, জায়া, সহধর্মিণী, জীবনসাথী, স্ত্রী
১৫. পথ    — রাস্তা, সরণি, সড়ক, নির্গমন, রাহা, দ্বার
১৬. পরম   — শ্রেষ্ঠ, মহৎ, অত্যন্ত , প্রধান, চরম
১৭. পূর্ণ     — পুরা, ভর্তি, সফল, সিদ্ধ, সম্পূর্ণ, সমাপ্ত
১৮. পেলব   — কোমল, মৃদু, লঘু, সুন্দর, নিপুণ, নরম
১৯. পেষণ   — দলন, মর্দন, বাঁটা, চূর্ণন, পেষা
২০. প্রকৃতি   — স্বভাব, চরিত্র, ধর্ম, নিসর্গ
২১. প্রবৃত্তি   — অভিরুচি, স্পৃহা, ব্যাপৃত, চেষ্টা, নিয়োগ
২২. প্রভু    — মনিব, স্বামী, ঈশ্বর, কর্তা, অধিপতি
২৩. পত্র   — পাতা, পল্লব, পত্তর, চিঠি, দ্রব্যাদি
২৪. ফাঁকি   — অবহেলা, বঞ্চনা, প্রতারণা, ঠকামি, ভোগা
২৫. বন্ধুত্ব   — মৈত্রী, সৌহার্দ, সখ্য, মিতালি, দোস্তি
২৬. বায়ু    — হাওয়া, বাতাস, পবন, সমীর, সমীরণ
২৭. বিচিত্র   — বিভিন্ন, রকমারি, রকমফের, বিবিধ, নানান
২৮. বিশৃঙ্খল — ব্যতয়, গোলমাল, গোলযোগ
২৯. বৃহৎ    — বিশাল, প্রকাণ্ড, মস্ত , বিপুল, বড়
৩০. বন    — অরণ্য, অটবী, জঙ্গল, কানন, বনানী, বনভূমি
৩১. বন্ধু    — সখা, মিত্র, সুহৃদ, বান্ধব, স্বজন, প্রিয়জন
৩২. বৃক্ষ    — তরু, মহিরুহ, উদ্ভিদ, গাছপালা
৩৩. বস্ত্র    — বসন, পরিধেয়, কাপড়, পোশাক
৩৪. বসন্ত   — মধুকাল, রাগ, ঋতুরাজ, মধুমাস
৩৫. বিমান   — উড়োজাহাজ, হাওয়াই জাহাজ, আকাশযান
৩৬. বদ    — দুষ্ট, মন্দ, অসাধু, অসৎ, কর্কশ, খারাপ
৩৭. বাদ    — বাতিল, কথন, ভাষণ, উক্তি, বিয়োগ, ত্যাগ
৩৮. বর    — বরণীয়, পতি, স্বামী, জামাই
৩৯. বহু    — যথেষ্ট, অধিক, অনেক, প্রচুর, বেশি
৪০. বড়    — জ্যেষ্ঠ, ধনী, শ্রেষ্ঠ, শীর্ষ, উচ্চ, মহৎ
৪১. বন্ধ    — বাঁধা, আবদ্ধ, রুদ্ধ, যুক্ত, ন্যস্ত , বিন্যস্ত
৪২. বন্যা    — প্লাবন, বান, জলচ্ছ্বাস, জোয়ার, কোটাল
৪৩. বশ    — অধীন, আয়ত্ত, অধীনতা, বশবর্তিতা
৪৪. বসা    — উপবেশন, স্থাপন, সক্রিয় হওয়া
৪৫. বাস্তু    — বাসস্থান, বাসগৃহ, বাসভূমি, আবাস
৪৬. বিদ্যুৎ   — তড়িৎ, বিজলি, শম্পা, চপলা, চঞ্চলা
৪৭. বিফল   — ফলহীন, অচল, নিষ্ফল, অসমর্থ, ব্যর্থ
৪৮. বিচক্ষণ — বহুদর্শী, দূরদর্শী, অভিজ্ঞ, কর্মদক্ষ
৪৯. বিচার   — বিবেচনা, যুক্তিপ্রয়োগ, তর্ক, মীমাংসা
৫০. বিধি    — নিয়ম, বিধান, আইন, পদ্ধতি, উপায়
৫১. বিয়োগ — বিচ্ছেদ, বিরহ, মৃত্যু, অভাব
৫২. বিরক্ত   — বিমুখ, বিপ, অপ্রসন্ন, বিদ্বিষ্ট, ক্ষুব্ধ
৫৩. বিবাহ   — বিয়ে, পরিণয়, পাণিগ্রহণ, উদ্বাহ, শাদি
৫৪. ভয়    — শঙ্কা, ত্রাস, ভীতি, ডর
৫৫. ভাই    — ভ্রাতা, সহোদর, ভাইয়া, ভায়া
৫৬. ভাগ্য   — বিধি, কপাল, নসিব, তকদির, নিয়তি
৫৭. ভুল    — ভ্রম, ভ্রান্তি , ত্রুটি, প্রমাদ, গলদ, দোষ
৫৮. ভ্রমর   — ভোমরা, মৌমাছি, মধুকর, মধুপ, অলি
৫৯. ভগ্ন    — ভাঙা, খণ্ডিত, চূর্ণিত, দুমড়ানো, কুঞ্চিত
৬০. ভজন   — স্তুতি, আরাধনা, সেবা, প্রশংসা
৬১. ভয়ানক — ভয়ঙ্কর, ভয়াবহ, খুব, ভীষণ
৬২. ভর    — অবলম্বন, নির্ভর, সহযোগিতা, ভার
৬৩. ভাব   — সত্তা, অস্তিত্ব, স্থিতি হওয়া
৬৪. মাতা   — জননী, মা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মধাত্রী
৬৫. মৃত্যু    — মরণ, নিধন, ইন্তেকাল, মহাপ্রস্থান

অন্যান্য বর্ণ

১. রাজা    — রাজ্যপাল, নৃপতি, ভূপতি, মহীপাল, সম্রাট
২. রানি     — রাজ্ঞী, মহিষী, সম্রাজ্ঞী, রাজমহিষী, বেগম
৩. ঋষি     — তপস্বী, মুনি, যোগী, সাধুপুরুষ
৪. ঋদ্ধ     — সমৃদ্ধ, উন্নত, পুষ্ট, কল্যাণকর
৫. ঋতু     — আর্তব, কাল, মৌসুম, মরশুম
৬. শিক্ষক   — গুরু, ওস্তাদ, মাষ্টার, টিচার
৭. হস্তি     — হাতি, করী, গজ, দ্বিপ, মাতঙ্গ
৮. হরিণ    — মৃগ, কুরঙ্গ, সাঙ্গ, সৃনয়ন



December 17, 2017

এক কথায় প্রকাশ


১.কুকুরের ডাক=বুক্কন
২.রাজহাঁসের ডাক=ক্রেঙ্কার
৩.বিহঙ্গের ডাক/ধ্বনি=কূজন/কাকলি
৪.করার ইচ্ছা=চিকীর্ষা
৫.ক্ষমা করার ইচ্ছা=চিক্ষমিষা/তিতিক্ষা
৬.ত্রাণ লাভ করার ইচ্ছা=তিতীর্ষা
৭.গমন করার ইচ্ছা=জিগমিষা
৮.নিন্দা করার ইচ্ছা=জুগুপ্সা
৯.বেঁচে থাকার ইচ্ছা=জিজীবিষা
১০.পেতে ইচ্ছা=ঈপ্সা
১১.চোখে দেখা যায় এমন=চক্ষুগোচর
১২.চোখের নিমেষ না ফেলিয়া=অনিমেষ
১৩.গম্ভীর ধ্বনি=মন্দ্র
১৪.মুক্তি পেতে ইচ্ছা=মুমুক্ষা
১৫.বিজয় লাভের ইচ্ছা=বিজিগীষা
১৬.প্রবেশ করার ইচ্ছা=বিবক্ষা
১৭.বাস করার ইচ্ছা=বিবৎসা
১৮.বমন করিবার ইচ্ছা=বিবমিষা
১৯.রমণ বা সঙ্গমের ইচ্ছা=রিরংসা
২০.আমার তুল্য=সাদৃশ
২১.ইহার তুল্য=ইদৃশ
২২.ঋষির তুল্য=ঋষিকল্প
২৩.দেবতার তুল্য=দেবোপম
২৪.রন্ধনের যোগ্য=পাচ্য
২৫.জানিবার যোগ্য=জ্ঞাতব্য
২৬.প্রশংসার যোগ্য=প্রশংসার্হ
২৭.ঘ্রাণের যোগ্য=ঘ্রেয়
২৮.যাহা সহজে লঙ্ঘন করা যায় না=দুলঙ্ঘ্য
২৯.যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না=দুস্তর
৩০.যা বলা হয়েছে=বক্ষ্যমাণ
৩১.যা পূর্বে চিন্তা করা যায় নি=অচিন্তিতপূর্ব
৩২.যা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই=অনাস্বাদিতপূর্ব
৩৩.যা পূর্বে শোনা যায় নি=অশ্রুতপূর্ব
৩৪.হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিত =হিরন্ময়
৩৫.বাতাসে চরে যে=কপোত
৩৬.পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার=জাতিস্বর
৩৭.সরোবরে জন্মায় যাহা=সরোজ
৩৮.সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে=সততসঞ্চরমান
৩৯.যা পুনঃ পুনঃ জ্বলিতেছে =জাজ্বল্যমান
৪০.সকলের জন্য প্রযোজ্য=সর্বজনীন
৪১.সকলের জন্য অনুষ্ঠিত =সার্বজনীন
৪২.প্রায় প্রভাত হয়েছে এমন=প্রভাতকল্পা
৪৩.রাত্রির মধ্যভাগ=মহানিশা
৪৪.স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি=শাস্ত্রজ্ঞ
৪৫.স্মৃতি শাস্ত্র রচনা করেন যিনি=শাস্ত্রকার
৪৬.যিনি স্মৃতি শাস্ত্র জানেন=স্মার্ত
৪৭.শক্তির উপাসনা করে যে = শাক্ত
৪৮.এখনও শত্রু জন্মায় নাই যার=অজাতশত্রু
৪৯.এখনও গোঁফ-দাড়ি গজায় নাই যাহার=অজাতশ্মশ্রু
৫০.যে ব্যক্তি এক ঘর হতে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়=মাধুকর
৫১.অন্যদিকে মন নাই যার=অনন্যমনা
৫২.খেয়া পার করে যে =পাটনী
৫৩.নিজেকে বড় ভাবে যে=হামবড়া
৫৪.নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে=সয়ম্ভূ
৫৫.নিতান্ত দগ্ধ হয় যে সময়ে (গ্রীষ্মকাল)=নিদাঘ
৫৬.যা গতিশীল = জঙ্গম
৫৭.যে বিষয়ে কোন বিতর্ক নেই=অবিসংবাদী
৫৮.স্ত্রীর বশীভূত =স্ত্রৈণ
৫৯.অত্যন্ত তরল জল নিঃসরণ =অতিসার/অতীসার
৬০.অঙ্গীকৃত মাল তৈরির জন্য প্রদত্ত অগ্রিম অর্থ=দাদন
৬১.অতি উচ্চ ধ্বনি =মহানাদ
৬২.অতিশয় রমণীয়=সুরম্য
৬৩.অণুর ভাব=অণিমা
৬৪.অগ্র-পশ্চাৎ ক্রম অনুযায়ী =আনুপূর্বিক
৬৫.অবজ্ঞায় নাক উঁচু করে যে=উন্নাসিক
৬৬.অসির শব্দ=ঝঞ্জনা
৬৭.অন্ধকার রাত্রি =তামসী
৬৮.অশ্বের চালক=সাদী
৬৯.ঈষৎ নীলাভবিশিষ্ট=আনীল
৭০.ঈষৎ উষ্ণ =কবোষ্ণ
৭১.ঈষৎ পাংশু বর্ণ=কয়রা
৭২.আকস্মিক দুর্দৈব =উপদ্রব
৭৩.আঙুর ফল=দ্রাক্ষা
৭৪.আজীবন সধবা যে নারী=চিরায়ুষ্মতী
৭৫.উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন=রিকথ
৭৬.উটের/হস্তীর শাবক=করভ
৭৭.ঋষির দ্বারা উক্ত(কথিত) =আর্য
৭৮.ঋজুর ভাব=আর্জব
৭৯.ঋতুর সম্বন্ধে=আর্তব
৮০.ঔষধের আনুষঙ্গিক সেব্য=অনুপান
৮১.কংসের শত্রু যিনি=কংসারি
৮২.কালো হলুদের মিশানো রঙ=কপিশ,কপিল
৮৩.ক্ষুধার অল্পতা=অগ্নিমান্দ্য
৮৪.কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ=অধঃকায়
৮৫.কৃষ্ণবর্ণ হরিণ=কালসার
৮৬.ক্রীড়নশীল তরঙ্গ =চলোর্মি
৮৭.কাচের তৈরি ঘর=শিশমহল
৮৮.কোন বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে= বীতশ্রদ্ধ
৮৯.কনুই থেকে বদ্ধ মুষ্টি পর্যন্ত পরিমাণ=রত্নি
৯০.কপালে আঁকা তিলক=রসকলি
৯১.কচি তৃণাবৃত ভূমি=শাদ্বল
৯২.ক্ষিতি, জল,তেজ বায়ু থেকে সঞ্জাত =চতুভৌতিক
৯৩.গৃহের প্রধান প্রবেশ পথ=দেহলি,দেউড়ি
৯৪.গরম জল=উষ্ণোদক
৯৫.গর্দভের বাসস্থান =খরশাল
৯৬.গুরুগৃহে বাস=অন্তেবাসী
৯৭.গ্রন্থাদির অধ্যায় =স্কন্দ
৯৮.গুরুর পত্নী =গুর্বী
৯৯.গাধার ডাক=রাসভ
১০০.ঘর্ষণ বা পেষণজাত গন্ধ=পরিমল
১০১.ঘোর অন্ধকার রাত্রি =তামসী,তমিস্রা
১০২.চোখের কোণ=অপাঙ্গ
১০৩.ছুতারের বৃত্তি=তক্ষণ
১০৪.চিত্তের তৃপ্তিদায়ক=দিলখোশ
১০৫ জানায় যে=জ্ঞাপক
১০৬.ছিন্ন বস্ত্র=চীর
১০৭.জজের বৃত্তি=জজিয়াতী
১০৮.জলবহুল স্থান =অনুপ,জলা
১০৯.জানা উচিত =জ্ঞেয়
১১০.ত্বরার সঙ্গে বর্তমান=সত্বর
১১১.ত্বরায় গমন করে যে=তুরগ
১১২.তৃণাদির গুচ্ছ=স্তন্ব
১১৩.তরল অথচ গাঢ়=সান্দ্র
১১৪.তোপের ধ্বনি=গুড়ুম
১১৫.তস্করের কাজ=তাস্কর্য
১১৬.তোমার মত=ত্বাদৃশ
১১৭.তার মত=তাদৃশ
১১৮.তনুর ভাব=তনিমা
১১৯.থেমে থেমে চলার যে ভঙ্গি=ঠমক
১২০.দাম উদরে যাহার=দামোদর
১২১.দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত=আধিদৈবিক
১২২.দুরথীর যুদ্ধ =দ্বৈরথ
১২৩.দুই নদীর মধ্যবর্তী স্থান =দোয়াব
১২৪.দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ =রোজনামচা
১২৫.দুগ্ধবতী গাভী=পয়স্বিনী
১২৬.ধান্যাদি পরিমাপকারী =কয়ালি
১২৭.নিবেদন করা হয় যা=নৈবদ্য
১২৮.নির্ভুল মুনিবাক্য=আপ্তবাক্য
১২৯.নিকৃষ্ট ব্যক্তি =অজন
১৩০.নিচে জল আছে যার=অন্তঃসলিলা
১৩১.প্রস্থান করতে উদ্যত =চলিষ্ণু
১৩২.প্রদীপ শীর্ষের কালি=অঞ্জন
১৩৩.পেতে ইচ্ছা=ঈপ্সা
১৩৪.পেটের পীড়া ও তৎসহ জ্বর =জ্বরাতিসার
১৩৫.প্রতিবিধান করার ইচ্ছা=প্রতিবিধিৎসা
১৩৬.পাখির ডানা ঝাপটা =পাখসাট
১৩৭.পায়ে হেঁটে যে গমন করে না=পন্নগ
১৩৮.পায়ে হাঁটা =পদব্রজ
১৩৯.ফিকা কমলা রঙ=বাসন্তী
১৪০.পুরুষের কর্ণভূষণ =বীরবৌলি
১৪১.পূর্ণিমার চাঁদ =রাকা
১৪২.প্রভাতের নবোদিত সূর্য=বালার্ক,বালসূর্য
১৪৩.বসন আলগা যার=অসংবৃত
১৪৪.বীজ বপনের উপযুক্ত সময়=জো
১৪৫.বেলা ভূমিকে অতিক্রম =উদ্বেল
১৪৬.বিশেষ ভাবে দর্শন =বীক্ষণ
১৪৭.ভোরে গাওয়ার উপযুক্ত গান=ভোরাই
১৪৮.মরনের জন্য অনশন =প্রায়োপবেশন
১৪৯.মেঘের ধ্বনি=জীমূতমন্ত্র
১৫০.মন্থন করা হয়েছে=মথিত
১৫১.মাথায় টাক=খলতি
১৫২.যার কিছু নেই=আকিঞ্চন
১৫৩.যাহার বসন (পোশাক) মাটির রঙের=গৈরিকবসনা
১৫৪.যার পঞ্জরাস্থি ক্ষীণ =উনপাঁজুরে
১৫৫.যার দিক থেকে চক্ষু ফেরানো যায় না=অসেচনক
১৫৬.বলা হতে যাচ্ছে বা হবে=বক্ষ্যমাণ
১৫৭.যার কীর্তি শ্রবণে পূণ্য জন্মে=পূণ্যশ্লোক
১৫৮.যাহা উচ্চারণ করিতে কষ্ট হয়=দুরুচ্চার্য
১৫৯.যে স্ত্রীর বশীভূত =স্ত্রৈণ
১৬০.যা শুনলে দুঃখ দূর হয়=দুঃশ্রব
১৬১.যা গমন করে না=নগ
১৬২.যার স্পৃহা দূর হয়েছে=বীতস্পৃহ
১৬৩.লয় প্রাপ্ত হয়েছে=লীন
১৬৪.শত্রুকে পীড়া দেয় যে=পরন্তপ
১৬৫.শক্তির উপাসনা করে যে=শাক্ত
১৬৬.শাল গাছের ন্যায় দীর্ঘাকার=শালপ্রাংশু
১৬৭.ষাঁড়ের চেহারা তুল্য =ষণ্ডামার্কা
১৬৮.সুদে টাকা খাটানো=তেজারতি
১৬৯.স্বর্গের গঙ্গা=মন্দাকিনী
১৭০.হাতি বাঁধার রজ্জু=আন্দু
১৭১.হস্তী রাখার স্থান =বারী,পিলখানা
১৭২.হস্তী তাড়নের নিমিত্ত ব্যবহৃত লৌহদণ্ড =অঙ্কুশ
১৭৩.হস্তীর চারণভূমি=প্রচার
১৭৪.হত্যা করে যে=হন্তারক
১৭৫.অব্যক্ত মধুর ধ্বনি=কলতান
১৭৬.যার বাসস্থান নেই=অনিকেতন
১৭৭.আয়ুর পক্ষে হিতকর=আয়ুষ্য
১৭৮.ইতয়ার পুত্র=ঐতরেয়
১৭৯.কর্মে অতিশয় তৎপর =করিৎকর্মা
১৮০.কুরুর পুত্র=কৌরব
১৮১.কুন্তীর পুত্র=কৌন্তের
১৮২.চৌত্রিশ অক্ষরে স্তব=চৌতিশা
১৮৩.জয়লাভ করতে অভ্যস্ত যে=জিষ্ণু
১৮৪.জয় করার যোগ্য=জেতব্য
১৮৫.তমঃদূর করে যে=তমোনাশ
১৮৬.দান করে যে কেড়ে নেয়=দত্তাপহারী
১৮৭.দান করার ইচ্ছা=দিৎসা
১৮৮.ন্যায় শাস্ত্রে পণ্ডিত যিনি=নৈয়ায়িক
১৮৯.পিতার ভগিনী=পিতৃষসা
১৯০.পুণ্ডরীক্ষের ন্যায় অক্ষি যার=পুণ্ডরীকাক্ষ
১৯১.বাক্য ও মনের অগোচর=অবাঙ্মনসগোচর
১৯২.ভ্রাতাদের মধ্যে সদ্ভাব =সৌভ্রাত্র
১৯৩.মৃত্যু কামনায় উপবাস=প্রায়োপবেশন
১৯৪.যে আতপ থেকে ত্রাণ করে=আতপত্র
১৯৫.যে সুপথ থেকে ভিন্ন পথে গেছে=উন্মার্গগামী
১৯৬.যে উপরে উঠেছে =আরূঢ়
১৯৭.যে পার হতে ইচ্ছুক=তিতীর্যু
১৯৮.যে অট্টালিকা দেখতে সুন্দর=হর্ম্য
১৯৯.যে নদীর জল পূণ্যদায়ক=পূণ্যতোয়া
২০০.যে অস্ত্র একশত জনকে বধ করতে পারে=শতঘ্নী
২০১.যে বহু বুলি বলে=হরবোলা
২০২.যা বিচারের দ্বারা ঠিক করা যায় না=অপ্রতর্ক্য
২০৩.যা মিলিয়ে যাচ্ছে=অপমৃয়মান
২০৪.যা পূর্বে কথিত বা উল্লিখিত =প্রাগুক্ত
২০৫.যা শল্য ব্যথা দূর করে=বিশল্যকরণী
২০৬.যার উদর বক্রগতি সম্পন্ন=কাকোদর
২০৭.শুনতে ইচ্ছুক=শুশ্রুষু
২০৮.হস্তীর চিৎকার =বৃংচিত
২০৯.রঘুর পুত্র=রাঘব
২১০.পদ্মের ডাঁটা=মৃণাল
২১১.হাতির পিঠে আরোহী বসার স্থান =হাওদা
২১২.যা সহজে অপনীত হবার নয়=দুরপনেয়
২১৩.সন্তানের মত যত্নে=অপত্যনির্বিশেষে
২১৪.যে রমণীর হাসি পবিত্র=শুচিস্মিতা
২১৫.যে রমণীর হাসি সুন্দর=সুহাসিনী
December 17, 2017

উপাধি - কবির নাম

উপাধি - কবির নাম
বিশ্ব কবি - রবিন্দ্রনাথ ঠাকুরবিদ্রোহী কবি - কাজী নজরুল ইসলামস্বভাব কবি - গোবিন্দ দাসআদি কবি - কৃত্তিবাস ওঝামহাকবি - কালিদাসচারণ কবি - মুকুন্দ দাসদুঃখ কবি - যতীন্দ্রনাথ সেনগুপ্তজাতীয় কবি - কাশীরাম ও কৃত্তিবাসকান্ত কবি - রজনীকান্ত সেনদেহবাদী কবি - মোহিতলাল মজুমদারগুপ্ত কবি - ঈশ্বরগুপ্তরূপসী কবি - জীবনানন্দ দাশকাস্তে কবি - দীনেশ দাশকিশোর কবি - সুকান্ত ভট্টাচার্যকবিশেখর - কালিদাস রায়পল্লী কবি - কুমুদরঞ্জন মল্লিকপ্রকৃতির কবি - অক্ষয় কুমার বড়ালকবীন্দ্র - পরমেশ্বর দাসকবিরঞ্জন - রামপ্রসাদ সেনভগবতাচার্য - রঘুনাথকবিরত্ন - ঘণারাম চক্রবর্তীদ্বিতীয় বিদ্যাপতি - গোবিন্দ দাসচৈতন্যলীলার ব্যাস - বৃন্দাবন দাসশাকর মল্লিক - সনাতন গোস্বামীদবীর খাস - রূপ গোস্বামীপন্ডিত সার্বভৌম - বৃহস্পতি মিশ্রনটগুরু - গিরীশচন্দ্র ঘোষনাট্যাচর্য - শিশির কুমার ভাদুড়ীমহর্ষি - দেবেন্দ্রনাথ ঠাকুরস্বামীজি - নরেন্দ্রনাথ দত্তব্রহ্মানন্দ - কেশবচন্দ্র সেনবাংলার মিলটন - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়খাঁটি বাঙালী কবি - ঈশ্বরগুপ্তহাবিলদার কবি - নজরুল ইসলামচিরকালের লেখক - শঙ্খ ঘোষভোরের পাখী - বিহারীলাল চক্রবর্তীঅভিনব জয়দেব - বিদ্যাপতিছন্দের জাদুকর - সত্যেন্দ্রনাথ দত্তসাহিত্য সম্রাট - বঙ্কিমচন্দ্রগুণরাজ খান - মালাধর বসুরায়গুণাকর - ভারতচন্দ্র রায়মৈথিলি কোকিল - বিদ্যাপতিকথাশিল্পী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কবিকঙ্কন - মুকুন্দরাম চক্রবর্তীগদ্যের জনক - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরশিল্পগুরু - অবনীন্দ্রনাথ ঠাকুরভারত পথিক - রামমোহন রায়বিজ্ঞানাচার্য - জগদীশ চন্দ্র বসুসাহিত্য সম্রাট - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়বাংলার মোপাসা - প্রভাতকুমার মুখোপাধ্যায়বিজ্ঞান সরস্বতী - জগদীশ্চন্দ্র বসুপূর্ববঙ্গের বিদ্যাসাগর - কালীপ্রসন্ন ঘোষদাদামশাই - কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ভাষাচার্য - সুনীতিকুমার চট্টোপাধ্যায়জ্ঞানের জাহাজ - রামেন্দ্রসুন্দর ত্রিবেদী